বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করতে হবে

আপলোড তারিখঃ 2021-03-20 ইং
বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আবৃত্তি অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘মুজিব শতবর্ষে সকল জেলায় একযোগে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি’ অনুষ্ঠান হয়েছে। মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটির আয়োজনে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল মোহিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। বঙ্গবন্ধু সারাজীবন শুধু ত্যাগই করে গেছেন। তিনি কখনও নিজের কথা ভাবেননি, ভাবেননি তার পরিবারের কথা। তিনি সব সময় বাঙালি জাতির কথা ভেবেছেন। তিনি দেখেছেন এদেশের মানুষের শোষণ ও অত্যাচার। বাঙালি জাতিকে শোষণ ও অত্যাচার থেকে রক্ষা করতে তিনি আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু মনে-প্রাণে এদেশের মানুষকে ভালোবেসেছেন। মনোয়ারা খুশির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে কবি নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় কবিতা আবৃত্তি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার হাবিবুর রহমান, কবিতা আবৃত্তি করেন কবি আব্দুস সালাম, হীরন উর রশিদ শান্ত, আহসান কবীর, মঈনুল ইসলাম, আরিফুজ্জামান আরিফসহ আরও অনেকে। রাতে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)