ছবির ক্যাপশন:
দর্শনা স্থলবন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম
দর্শনা অফিস:
দর্শনা স্থলবন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু রহমাতুল মুনিম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা স্থল স্টেশন এবং কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট ট্রের্নিং একাডেমির আঞ্চলিক কার্যালয়ের জন্য ১শ বিঘা প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ১১ সদস্যের একটি টিম এই ১ শ বিঘা প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
প্রস্তাবিত জমি দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের পাশে ৭৫ বিঘা ও দর্শনা আর্ন্তজাতিক বিজিবি ক্যাম্পের বাম পাশে ২৫ বিঘা। ১৯৬০ সালের মে মাসের ১৫ তারিখ দর্শনা কস্টমস প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ৮১ বছর মেরামত না করায় ভবন গুলি জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে কাস্টমস্ ভবনগুলি পরিদর্শন করেন এবং জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করার আশ্বাস দেন।
দর্শনা কাস্টমস্ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে আবু হেনা রহমাতুল মুনিন বলেন, আমি দৈনিন্দন কাজের অংশ হিসাবে এ পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেব। এ সময় তিনি দর্শনা ও ভারতের গেদে সীমান্তে স্থল বন্দর করারও আশ্বাস দেন। দর্শনা রশিক শাহ মাজারের নিকট থেকে দর্শনা জয়নগর চেকপোস্ট পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজ অতিদ্রুত করা হবে বলেও জানান। বেলা ৩টার দিকে তিনি মেহেরপুর বৈদ্যনাথতলা শুল্ক স্টেশন পরিদর্শণের জন্য রওনা হন।
