পরীক্ষার ফি’র নামে অর্থ বাণিজ্যের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি!

আপলোড তারিখঃ 2021-03-19 ইং
পরীক্ষার ফি’র নামে অর্থ বাণিজ্যের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি! ছবির ক্যাপশন:
সরকারি নির্দেশনা উপেক্ষা করে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চলছে পরীক্ষা প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনার উপেক্ষা করে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় ৬ শ শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২ শ থেকে সাড়ে ৩ শ টাকা ফিস আদায় করা হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার বাণিজ্য হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সরেজমিনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যেয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাশের কয়েকটি বাড়িতে সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গোপনে পরীক্ষা নেওয়া হচ্ছে। সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ‘দ্বিতীয় শিফটে আমাদের পরীক্ষা হওয়ার কথা। স্কুলের পাশের একটি বাড়িতে আমাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে গিয়ে জানতে পারি সাংবাদিক এসে ভিডিও করে নিয়ে গেছে। তাই হেডস্যার পরীক্ষা নেবে না বলে জানিয়ে দিয়েছে।’ কয়েকজন অভিভাবক জানান, ‘পরীক্ষা নেওয়া হবে বলে ২৫০ টাকা থেকে সাড়ে ৩ শ টাকা ফিস নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখন পরীক্ষা নেবে না তাহলে এই ফিসের টাকা কি আমাদের ফেরত দেবে নাকি স্কুল কর্তৃপক্ষ হজম করে দেবে।’ এ বিষয়ে প্রধান শিক্ষক হাসান আল নূরানী জানান, ‘সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেওয়া ঠিক হচ্ছে না। তবে আমরা যেটা করছি, সেটা সকলের ভালোর জন্যই করছি।’ গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান, ‘জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, এমন কোনো তথ্য আমার জানা নেই।’ গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ জানান, সরকারি বিধি লংঘন করে পরীক্ষা গ্রহণ করে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে পরীক্ষা গ্রহণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরকারি নির্দেশে বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনাকে অমান্য করে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফিস আদায়ের জন্য কৌশল অবলম্বন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)