আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে প্রশাসন

আপলোড তারিখঃ 2021-03-17 ইং
আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে প্রশাসন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভ সূচনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভ সূচনা করা হয়েছে। বুধবার ১৭ই মার্চের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে আতশবাজীর আয়োজন করা হয়। আজ ১৭ই মার্চ দিনব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। `` রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ: জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দরা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর পরিষদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, আনসার ও ভিডিপি, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, এলজিইডি, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ, জেলা আইনজীবী সমিতি, আসাফো চুয়াডাঙ্গা, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা, বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট চুয়াডাঙ্গা, বিএডিসি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা, ফায়ার সার্ভিস চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। দিনব্যাপী নানা কর্মসূচি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি করা হবে। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। বেলা সাড়ে দশটায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এছাড়াও, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা কৃষকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)