দ্বিতীয় ডোজের টিকাদান শুরু ৭ এপ্রিল থেকে

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
দ্বিতীয় ডোজের টিকাদান শুরু ৭ এপ্রিল থেকে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণটিকা কর্মসূচির ২৯ দিনে টিকা নিয়েছেন ৪৪৫৭২ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় গত ৭ ফেব্রুয়ারি থেকে চুয়াডাঙ্গায় গণটিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি থেকে গতকাল ১৫ মার্চ পর্যন্ত গণটিকা কর্মসূচির ২৯ দিনে জেলায় করোনা টিকা গ্রহণ করেছেন ৪৪ হাজার ৫৭২ জন। ২৯ দিনে টিকা নিতে মোট রেজিস্ট্রেশন করেছে ৫২ হাজার ৫২৮ জন। গত ২৯ জানুয়ারি জেলায় প্রথম ডোজের ৩৬ হাজার করোনা টিকা এসে পৌঁছায়। ৩৬ হাজার টিকা শেষ হয়ে যাওয়ায় চলতি মাসের ৭ তারিখ জেলা সিভিল সার্জন অফিস ঝিনাইদহ থেকে ২ হাজার টিকা সংগ্রহ করে টিকাদান কর্মসূচি অব্যহত রাখে। ৭ তারিখ পর্যন্ত জেলায় ৪৫ হাজার মানুষ টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। যে কারণে ১০ মার্চ স্বাস্থ্য বিভাগ থেকে আরও ২০ হাজার টিকা সংগ্রহ করে সিভিল সার্জন অফিস। এদিকে, প্রথম ডোজ টিকা গ্রহিতাদের আগামী এপ্রিল মাসের ৭ তারিখ থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার জেলায় টিকা গ্রহণের জন্য মোট রেজিস্ট্রেশন করেছেন ৯৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৫১ জন, আলমডাঙ্গায় ৫৩৯ জন, দামুড়হুদায় ১৩৪ জন ও জীবননগরে ৫৩ জন। এ পর্যন্ত জেলায় মোট রেজিস্টেশন করেছেন ৫২ হাজার ৫২৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১ হাজার ৬৭৩ জন, আলমডাঙ্গায় ২১ হাজার ৯৩৬ জন, দামুড়হুদায় ১১ হাজার ৭২৯ জন ও জীবননগরে ৭ হাজার ১৯০ জন। গতকাল জেলায় মোট টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৩১৯ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২৭ জন, আলমডাঙ্গায় ৯৩৬ জন, দামুড়হুদা উপজেলায় ১৬৯ জন ও জীবননগরে ৬০ জন। জেলায় এ পর্যন্ত মোট টিকা গ্রহণ করেছেন ৪৪ হাজার ৫৭২ জন। এর মধ্যে সদর উপজেলায় টিকা গ্রহণ করেছেন ৯ হাজার ৩৯৩ জন, আলমডাঙ্গায় ১৮ হাজার ৯০৮ জন, দামুড়হুদায় ১০ হাজার ১৫৪জন ও জীবননগরে ৬ হাজার ১১৭ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, প্রথম দিকে মানুষের মধ্যে ভয়-ভীতি কাজ করেছে। তবে পরবর্তীতে জনসাধারণের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। জেলায় প্রাপ্ত প্রথম ৩৬ হাজার ডোজ করোনা টিকাদান কার্যক্রম শেষ হওয়ায় চলতি মাসের ৭ তারিখে ঝিনাইদহ থেকে ২ হাজার ডোজ অতিরিক্ত টিকা সংগ্রহ করা হয়। ৭ মার্চ পর্যন্ত জেলায় ৪৫ হাজার মানুষের রেজিস্ট্রেশন হওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে আরও ২০ হাজার টিকা গত ১০ মার্চে সিভিল সার্জণ অফিসে এসে পৌঁছেছে। আগামী এপ্রিল মাসের ৭ তারিখ থেকে প্রথম ডোজ টিকা গ্রগীতাদেরকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে যারা আগে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তাঁরা পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা এসে পৌঁছায়নি। তবে দ্বিতীয় ডোজ টিকাদানের নির্ধারিত তারিখের পূর্বেই তা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)