বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না

আপলোড তারিখঃ 2021-03-16 ইং
বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয় দিবসসমূহ পালন উপলক্ষে জরুরি সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় দিবসসমূহ ১৭ মার্চ, ২৫ মার্চ, ২৬ মার্চ ও স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসার কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা পেতাম না। যার আহ্বানে এ দেশের সাড়ে ৭ কোটি মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে খালি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং পাতিস্থানের সেনাদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তাই আমরা বাঙালি হিসেবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনসহ ২৫ মার্চ কালোরাত্রী গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালন করব। সেই লক্ষে আপনারা উপজেলা, পৌরসহ সকল ইউনিয়ন কমিটি সথাসম্ভব সুন্দরভাবে দিবসগুলো পালন করবেন। মনে রাখবেন, আপনারা সকলেই আওয়ামী লীগ করেন। বিভিন্ন জায়গায় বলেন, আমি আওয়ামী লীগের অমুক-তমুক। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, সেদিন বুঝবেন আমরা কী করেছি। তাই আমি জানি বিভিন্ন ইউনিয়নে নিজেদের মধ্যে কিছুটা সমস্যা আছে। কিন্তু এই ১০ দিন আপনারা কোনো মনোমালিন্য করবেন না।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলালা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আমিরুল ইসলাম মণ্টু, হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মণ্টু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পিণ্টু, আবু সাইদ পিণ্টু, আবু তাহের আবু, তরিকুল ইসলাম, সভাপতি হারদী ইউনিয়ন আসিকুর রহমান ওল্টু, জামজামির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, আব্দুল মালেক, মুহিদুল ইসলাম মুহিদ, ডাউকি সভাপতি নুরুল ইসলাম দিপু, কালিদাশপুর সভাপতি জয়নাল আবেদিন, বেলগাছি সভাপতি মাহমুদ চঞ্চল, মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় মুজিববর্ষ পালন উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সভা শেষে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগ ও আওয়ামী লীগের উদ্যোগে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৭৫তম জন্ম দিন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)