চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের বারিধারাপাড়ায় ৫টি পোলের জন্য ৪০টি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত

আপলোড তারিখঃ 2017-04-26 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের বারিধারাপাড়ায় ৫টি পোলের জন্য ৪০টি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছবির ক্যাপশন:
`index` নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ২নং ওয়ার্ডের বারিধারা পাড়ায় প্রায় ৪০টি পরিবারের বসবাস। প্রত্যেক বাড়িতে বিদ্যুতের সংযোগ থাকলেও তা নেওয়া হয়েছে অনেক দূরের বিদ্যুতের পোল থেকে। একসাথে অনেক গুলো বিদ্যুতিক তার বাঁশের খুটির মাধ্যমে নিয়ে আসা হয়েছে প্রত্যেকের বাড়িতে। অনেকে আবার নিজেরা সিমেন্টের খুটি তৈরি করে নিয়েছে অতদূর থেকে তার নিয়ে আসার জন্য। সামান্য ঝড়ো হাওয়া হলেই সেটা মরন ফাঁদে পরিণত হয়।  মাঝে মাঝে তার ছিড়ে যায় ঝড়ো বাতাস এমন কি কোনো উচুঁ গাড়ি যাওয়া আসার কারণে। বিদ্যুতের তার গুলো রাস্তার উপরে যেনো ঝুলন্ত বটগাছের দাড়ি হয়ে থাকে যেটা ভিষণ বিপদজনকও বটে! দূর থেকে বিদ্যুতের লাইন নেওয়ার ফলে ভোল্টেজ সমস্যার কারনে ঠিক মতো চলে না ফ্রিজ, টিভি বা অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী। ভূক্তভোগী পরিবারগুলো সাংবাদিকদের জানায়, আমরা গত কয়েক বছর ধরে বিদ্যুতের পোল না থাকায় অনেক বৈদ্যুতিক সমস্যার মুখোমুখী হচ্ছি। এবিষয়ে এই ওয়ার্ডের কাউন্সিলরকে সমস্যার কথা জানালে সে বলে বরাদ্দ পেলেই তবে পোল দেওয়া হবে। কবে বরাদ্দ হবে আমরা জানি না। আমরা এলাকাবাসী অবিলম্বে এই সমস্যার সমাধান এবিষয়ে ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম খোকন মুন্সি জানান, অনেক বিদ্যুৎ পোলের বিষয়টি প্রক্রিয়ারত আছে বিদ্যুতের পোল বরাদ্দ হলেই ওখানে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)