বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে

আপলোড তারিখঃ 2021-03-14 ইং
বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্ট্রার ও কাজীগণের সঙ্গে মতবিনিময়কালে এসপি জাহিদ সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও কাজীগণের সঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বক্তব্য ও মতামত প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) কনক কুমার দাস, জেলা বিশেষ শাখা ডিআইও-১ মারুফ হোসেন, চুয়াডাঙ্গা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী শামছুল হক, যুগ্ম মহাসচিব কাজী আব্দুল হক আব্বাছী প্রমুখ। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত নিকাহ রেজিস্ট্রার ও কাজীগণের উদ্দেশ্যে বলেন, ‘নিকাহ রেজিস্ট্রার বা কাজীগণ সকলেই হেদায়েত পথের পথপ্রদর্শক। আপনারা সকলকে পথ দেখান। আপনারা যদি একটাও বাল্যবিবাহ না পড়ান তাহলে চুয়াডাঙ্গা জেলায় একটাও বাল্যবিবাহ হবে না। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ স্থান থেকে সোচ্চার হতে হবে।’ এসময় তিনি পবিত্র কোরআন ও সুন্নাহ্র আলোকে এবং দেশের প্রচলিত আইনের ব্যাখ্যা প্রদানসহ উপস্থিত সকলকে বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার আহ্বান জানান। এসময় চুয়াডাঙ্গা নিকাহ রেজিস্টার জেলা সমিতিসহ আমন্ত্রিত ৫৬ জন নিকাহ রেজিস্ট্রার ও কাজীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)