জীবননগর শাপলাকলিপাড়ায় ডাকাতির ঘটনায় কলেজ ছাত্রের নামে অভিযোগ : এলাকাবাসীর ক্ষোভ

আপলোড তারিখঃ 2017-04-26 ইং
জীবননগর শাপলাকলিপাড়ায় ডাকাতির ঘটনায় কলেজ ছাত্রের নামে অভিযোগ : এলাকাবাসীর ক্ষোভ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর এলাকার শাপলাকলিপাড়ায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহমুলকভাবে এক কলেজ ছাত্রের নামে মিথ্য অভিযোগ দায়ের। জানা গেছে, জীবননগর পৌর শহরের ৭নং ওর্য়াড শাপলাকলিপাড়ার রেজাউল হোসেনের স্ত্রী চাঁন বানুর বাড়িতে গত কয়েক দিন আগে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় তার বাড়ি থেকে ৮ ভরি স্বর্ণের গহনা ডাকাতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মহিলা তাৎক্ষনিকভাবে কাউকে চিনতে না পারলেও পরবর্তীতে একই এলাকার এক কলেজ ছাত্রের নামে থানায় লিখিত অভিযোগ করলে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠে। স্থানীয়রা জানায় ওই কলেজছাত্র নিরীহ প্রকৃতির সে এধরনের কাজ পূর্বেও করেনি এবং করবে না বলে আমাদের বিশ্বাস। ওই মহিলা কারো ইন্ধনে নিরীহ ওই ছাত্রকে ফাসাচ্ছে। এ বিষয়ে চাঁন বানু সমীকরণকে জানায়, আমার বাড়িতে যে দিন ডাকাতি হয় সে দিন আমি একজনকে চিনতে পারি তার নাম ইমরান সে আমাকে কুপিয়ে জখম করে এবং তার দলবল মিলে আমার বাড়ি থেকে ৮ভরি স্বর্নের গহনা নিয়ে পালিয়ে যায়। এছাড়া আর কাউকে চিনতে পারিনি। এদিকে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র মিঠু ওরফে মিঠুনের বিষয় জানতে চাইলে তিনি বলেন মিঠুনকে আমি দেখিনী। তিনি বলেন ১ মাস আগে আমি তাকে ইমরানের সাথে ঘুরতে দেখেছি সে কারনে তার নামে থানায় অভিযোগ করেছি। এব্যাপারে ৭নং ওর্য়াড কাউন্সিলর ওয়াসিম রাজা, যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, জুয়েল ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিকের সাথে কথা বললে তারা বলেন, যে সময় ডাকাতির ঘটনা ঘটে ওই সময় মিঠুন ওরফে মিঠু আমাদের সাথে ছিল। তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। জীবননগর পুলিশের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)