দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন:
শুরু হয়েছে দর্শনা-মুজিবনগর সড়ক প্রশস্তকরণ কাজ দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে ব্রিজ ও কালর্ভাট নির্মাণের কাজও শুরু করা হয়েছে। এখন সড়কের ধারে ড্রেন ও মাটি ভরাটের কাজ শেষে শুরু করা হবে সড়কের প্রশস্তকরণের কাজ। সে জন্য প্রয়োজন সড়কের দুই ধারে গড়ে ওঠা অবৈধ্য স্থাপনা উচ্ছেদকরণ। এ অবৈধ স্থাপনা উচ্ছেদকরণের জন্য চুয়াডাঙ্গা জেলা সড়ক বিভাগ কর্তৃক সতর্ক করতে বেশ কয়েকবর মাইকিংসহ ব্যবসায়ীদের নিকট চিঠি প্রদান করা হয়। কিন্তু সতর্ক বাণী কিছু ব্যবসাপ্রতিষ্ঠান মানলেও অনেকে তা না মেনেই ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। এ অবস্থায় সর্বশেষ গত বুধবার দর্শনা পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে সরকারি জয়গা থেকে অবৈধ স্থাপনা বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে বা ভেঙে ফেলার নির্দেশ প্রদান করে। এ মাইকিং কানে পৌঁছানো মাত্র ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ শুরু করে। সবাই ব্যবসাপ্রতিষ্ঠান হতে মালামাল সরিয়ে নিতে পারলেও প্রতিষ্ঠান সরাতে অনেকে ব্যর্থ হয়। তাই সড়কের দুই ধারে ব্যবসাপ্রতিষ্ঠান থাকার ফলে সড়ক উন্নয়ন কাজে বাঁধাগ্রস্ত হওয়ায় সড়ক বিভাগ কর্তৃক ক্রেন জাতীয় (এসকেভেটর) বোলডোজার দিয়ে গুড়ানোর কাজ শুরু করে সড়ক বিভাগ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, সড়কের ধারে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে যাওয়ার ফলে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ভেঙে ফেলা স্থাপনা সরাতে ব্যস্ত হয়ে পড়লেও নতুন করে ঘুরে দাঁড়াতে পথ খুজছেন তাঁরা। উল্লেখ, গত জানুয়ারির প্রথম দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর দর্শনা-মুজিবনগর সড়ক উন্নতিকরণ কাজের ভিত্তি প্রস্তরে উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে শহরটি আলাদা ধরনের ইমেজ তৈরি হবে বলে অনেকেই ধারণা করছেন। কিন্তু তারপরেও এলাকার কতিপয় লোকজন অবৈধ স্থাপনা কেন সরিয়ে নিতে পারেনি, সে কথায় সকলের মুখে মুখে শোনা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)