করোনার টিকা নিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-03-10 ইং
করোনার টিকা নিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথম ডোজের টিকা শেষ, ৪৫ হাজার ১০১ জনের রেজিস্ট্রেশন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় টিকাদান কর্মসূচির ২৫তম দিনে করোনাভাইরাসের টিকা নিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন, চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াশাদ জামান, সদর উপজেলা হেল্থ ইন্সপেক্টর মানোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সদর হাসপাতালের স্টোর কিপার হাদিউজ্জামান প্রমুখ। এমপি ছেলুন জোয়ার্দ্দারের হাতে টিকা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বেবি আক্তার। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এতে অনেকে আতঙ্কে রয়েছেন। আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় গণটিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকলেও টিকা গ্রহণ করতে পারিনি। তবে আজ টিকা নিয়ে ভালোই লাগছে। টিকা গ্রহণের সময় কোনো ধরনের ব্যথা অনুভব করিনি। তাই ভয় না পেয়ে সবার প্রতি আমি আহ্বান জানাব, ভ্যাকসিন গ্রহণ করুন ও সুস্থ থাকুন।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গতকাল পর্যন্ত জেলায় টিকা নিতে মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৫ হাজার ১০১ জনের। গতকাল জেলায় মোট ২ হাজার ৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০২ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২৭৯ জন, দামুড়হুদা উপজেলায় ৮৮ জন ও জীবননগর উপজেলায় ৪৭৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, দেশব্যাপী গণটিকাদান কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গায় ৩৬ হাজার ডোজ করোনা টিকা পৌঁছায়। এর মধ্যে ৩৬ হাজার ডোজ টিকা শেষ হয়ে যাওয়ায় এ মাসেই ঝিনাইদহ থেকে আরও দুই হাজার ডোট টিকা আনা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৮৮২ জন করোনা টিকা গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)