সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান

আপলোড তারিখঃ 2021-03-09 ইং
সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নারী দিবসে নানা আয়োজন সমীকরণ প্রতিবেদন: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে তিন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। চুয়াডাঙ্গা: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় উদ্যাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসনের নির্দেশনায় দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় ভাবা হতো নারীরা শুধু রান্ন-বান্নাসহ ঘরের কাজই করবে। কিন্তু আজকে সেই ভাবনাটা দূর হয়ে গেছে। এখন নারী-পুরুষ বিভেদ করা হয় না। নারীরাও পুরুষদের পাশাপাশি সমান তালে কাজ করে চলেছেন। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। ১৯৭১ সালে মাথাপিছু আয় ছিলো ১শ’ ৩৪ ডলার কিন্তু বর্তমানে আমাদের মাথাপিচু আয় ২ হাজার ৬৪ ডলারে উন্নিত হয়েছে। ওই সময় কাজের ক্ষেত্রে নারীদের ভূমিকা কম ছিলো। বর্তমানে নারীরাও পুরুষদের পাশাপাশি সমান তালে কাজ করে চলেছেন। আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান প্রমুখ। এ সময় আরও বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকুলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা। পল্লি উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাকসুরা জান্নাতসহ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাসলিমা খাতুন। এদিকে, ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। এরপর পৌরসভা চত্বরে নারী কাউন্সিলর সুলতানা আঞ্জু রত্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদেরকে অবহেলার চোখে দেখা হতো। সময়ের সাথে পাল্লা দিয়ে নারীরাও তাদের ক্ষমতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করছে। কর্মক্ষেত্রেও নারীরা বিশেষ অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে অনেক বছর আগে থেকে, ক্ষমতায়ন সম্পর্কে নারীরা আগে অজ্ঞ থাকলেও এখন নারীরা অনেক সচেতন। আরও বক্তব্য দেন কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, সচিব, প্রকৌশলীগণ, টিকাদান সুপারভাইজারসহ সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন টিকাদান সুপার ভাইজার আলী হোসেন। অপর দিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা রেলওয়ে চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ'স চুয়াডাঙ্গা কমিটির সদস্যরা। গতকাল সোমবার কমিটির তরুণ সদস্যরা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। পরে, চুয়াডাঙ্গা রেলওয়ে সংলগ্ন এলাকার পিছিয়ে পড়া নারীদের নিয়ে ‘নারী-পুরুষ সমতা’ শীর্ষক উঠন বৈঠকের আয়োজন করে তারা। এ উঠান বৈঠকে ওই এলাকার প্রায় অর্ধশত নারী অংশগ্রহণ করেন। একই সঙ্গে হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ'স চুয়াডাঙ্গার উদ্যোগে রেলওয়ে স্টেশন এলাকার প্রায় ৪০ জন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে সকালের নাস্তা আয়োজন করে তারা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মেহবুব হাসান কাজল, সহ সভাপতি সোনিয়া খাতুন, সাধারণ সম্পাদক: আন্দালীব আহসাদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মিষ্টি, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমেদ আকাশ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, শিশু উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহানা খানম, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার পিংকি, উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা সদস্য সাফফাতুল ইসলাম, সদস্য ফারহানা জামান, সাইফুল্লাহ সাদিক সৌরভ, মেধা, মেরাজ প্রমুখ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেরশন) দেবব্রত, উপজেলা নির্বাচন অফিসার এম এজি মোস্তফা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার ও উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোমহা। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য অফিসের ওসিসি কর্মকর্তা হিরোজ কবির, নারী উদ্যোক্তা আখি, সাহিদা খাতুন, প্রিয়া খাতুন প্রমুখ। দামুড়হুদা: ``‘করোনাকালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সঠিক নীতি গ্রহণের কারণে নারীর উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্বে, এমনকি ব্যবসা-বাণিজ্যে নারীরা আর পিছিয়ে নেই। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। নারী-পুরুষের সমতা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। বাস্তবতা হলো- বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আমরা নারীদের কেবল বিনা পারিশ্রমিকের গৃহকর্ম, পরিবার সদস্যদের সেবা ও সন্তান উৎপাদনেই বেশি ব্যস্ত রাখি। এর বাইরে অন্যান্য ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিরুদ্ধে নানান বাঁধার সৃষ্টি করা হয়। সামাজিকভাবে নারীদের সমান হয়ে ওঠার অনুকূল সামাজিক পরিবেশ তৈরি করতে সম্মিলিত উদ্যোগ করতে হবে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুনসহ উপজেলা সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে করোনাকালীন সময়ে নারী হিসেবে অবদান রাখার জন্য দুই নারীকে সম্মাননা প্রদান করা হয়। মেহেরপুর: ``আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা প্রমুখ। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। গতকাল সোমবার মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাদ্যের তালে তালে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, প্রকৌশলী হারুনুর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব প্রমুখ। মুজিবনগর: `` মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। তথ্য আপা খন্দকার তানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহীন আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী: ``মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যে গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে দিবসটি পালন করা হয়েছে। এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ৯টি ইউনিয়নের ২৭ জন সংগ্রামী নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, রাইপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরজাহান বেগম, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কাথুলী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ, সাহারবাটি ইউনিয়নে হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সায়েম পল্টু, শিক্ষক করমদি কলেজ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের আবুল কাশেম অনুরাগী, মটমুড়া ইউনিয়নে হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুল ওয়াদুদ, কাজিপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের রেজাউল ইসলাম। ঝিনাইদহ: ``‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরতি রানী দত্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার শরীফা আক্তার। আলোচনা সভায় বক্তরা, আগামী দিনে নারী সমাজকে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এদিকে ‘করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান, নারী জাগরনী চক্রের পরিচালক পারভীন আরা পপি, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ। এদিকে, ঝিনাইদহে নারীদের সংগঠন উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের প্রান্তিক শিশু পল্লীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি আফসানা আক্তার শিউলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন সেতু, এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে দুস্থ নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ, নারী জাগরণের বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয়। পরে নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)