ছবির ক্যাপশন:
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আজ
দর্শনা অফিস:
পুলিশের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জাকজমকপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এ নির্বাচনে ১৩ পদের বিপরীতে ১ হাজার ৮৮ জন ভোটার তাঁদের ভোট প্রদান করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে। দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে গত পরশু সকাল থেকে নিজ নিজ নেতাদের সাংগঠনিক কার্যালয়গুলো কর্মীদের উপস্থিতি ও ব্যাপক আনাগোন ছিল। মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকে সংগঠনের কর্মীরা তাঁদের শক্তি প্রদর্শন করেছে।
বিভিন্ন পদে যেসব প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন, এঁরা হলেন- সভাপতি পদে ২ জন প্রার্থী তৈয়ব আলী (চাঁদতারা) ও ফিরোজ আহম্মদ সবুজ (হারিকেন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (বাইসাইকেল) ও মনিরুল ইসলাম প্রিন্স (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ৪ জন। এদের মধ্যে ফারুক আহম্মেদ (মোরগ), মোস্তাফিজুর রহমান (চেয়ার), এএসএম কবির (হাতপাখা) ও আবু সাঈদ হোসেন (মাছ)। সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন। এদের মধ্যে আকরাম হোসেন (কলস), খবির উদ্দিন (কাপপিরিচ), ইসমাইল হোসেন (তালাচাবি) ও ইকরামুল হক খলিল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (প্রশাসন ও হিসাব বিভাগ) ২ জন। এদের মধ্যে সেলিম খান (বালতি) ও সালাহ উদ্দিন (ডাব)। ২ নম্বর ওয়ার্ডে (চোলাই কারখানা বিভাগ) ২ জন। এদের মধ্যে বাবর আলী (বেলচা) ও আমিনুল ইসলাম (ডাব)। ৩ নম্বর ওয়ার্ড (পরিবহন বিভাগ) ২ জন। এদের মধ্যে শরিফুল ইসলাম (টর্চ লাইট) ও শফিকুল ইসলাম (ডাব)। ৪ নম্বর ওয়ার্ড (ইক্ষু সংগ্রহ) ২ জন। এদের মধ্যে ইয়মিন হক (আখের আটি) ও মতিয়ার রহমান (ডাব)। ৫ নম্বর ওয়ার্ড (ইক্ষু উন্নয়ন) ২ জন। এদের মধ্যে সাইফুদ্দিন (ডাব) ও হারিজুল ইসলাম (আখের আটি)। ৬ নম্বর ওয়ার্ড (উৎপাদন) ৪ জন। এদের মধ্যে হাফিজুর রহমান (বেলচা), মজিবর রহমান (ডাব), নুরুল ইসলাম (আখের আটি) ও মোহন আলী (হাতুড়ি)। ৭ নম্বর ওয়ার্ড (প্রকৌশলী) ৪ জন। এদের মধ্যে জহিরুল ইসলাম (আখের আটি), আজাদ আলী (হাতুড়ি), মফিজুর রহমান (বেলচা) ও ইদ্রিস আলী (কাঁঠাল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
