গ্রামীণ অবকাঠামো ও জীবনমান উন্নয়নে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
গ্রামীণ অবকাঠামো ও জীবনমান উন্নয়নে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে জেলার বিভিন্ন স্থানে এ মতবিমিয় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার, সেই লক্ষ্য অর্জনের সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই ধারাবাকিকতায় সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকে গ্রামীণ অবকাঠামো ও জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে শিকড় সমাজকল্যাণ সংস্থা ও দোস্ত এইড বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তাদের কাজগুলো প্রশংসার দাবিদার। আগামীতে অসহায় মানুষের সেবায় এই ধরনের কাজগুলোকে অব্যাহত রাখা হোক।’ ``পরে শিকড় সমাজকল্যাণ সংস্থা ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কার্যবিবরণী নিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজুর সাথে আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত, সাধারণ সম্পাদক আদিব জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, চাষী রমজান, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, তুহিনুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)