দুই গ্রুপের হামলা, ২৫টি বাড়ি ভাঙচুর-লুটপাট

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
দুই গ্রুপের হামলা, ২৫টি বাড়ি ভাঙচুর-লুটপাট ছবির ক্যাপশন:
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের বিবদমান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলায় ২৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা। ভাঙচুরের সময় লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাটিতে। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে সারুটিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান মামুন ও গত ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার ব্রহ্মপুর গ্রামের পেঁয়াজের মাঠে মামুনের সমর্থক ও টিপুর সমর্থকের ওপর হামলার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। হামলায় মিজানুরের দোকান, গোলাম রসুল, বসির সর্দ্দার, মোফাজ্জেল সর্দ্দার, চুকাসর্দ্দার, সবেদ খাঁ, সালেম সর্দ্দার, মালেক সর্দ্দার, রফিকুল ইসলাম, মতিয়ার সর্দ্দার, রবিউল ইসলাম, শামীম হোসেনসহ ২৫টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিবন্ধী মিজানুর রহমান জানান, প্রতিপক্ষরা তাঁর দোকানের ফ্রিজসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করে। শামীম হোসেন জানান, তাঁর একটি মোটরসাইকেল ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটপাট করে প্রতিপক্ষরা। লাবনী আক্তার জানান, তাঁর ১০ ভরি স্বর্ণালঙ্কার আলমারি ভেঙে নিয়ে গেছে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ এলাকাটিতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা যায়। শৈলকুপা থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মহসিন হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ব্রহ্মপুর গ্রামে একে অপরের বাড়ি-ঘরে হামলা চালায় দুই দল গ্রামবাসী। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত লিখিত কোনো অভিযোগ তিনি পাননি বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)