চুয়াডাঙ্গায় পাঠকের মুখোমুখী প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান

আপলোড তারিখঃ 2017-04-24 ইং
চুয়াডাঙ্গায় পাঠকের মুখোমুখী প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান ছবির ক্যাপশন:
`DSCN3405` মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক প্রথম আলোর পাঠকের মুখোমুখী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হাসান। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৯টা পযর্ন্ত চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর পাঠক উৎসব, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং পাঠকের প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। পাঠকের প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি সোহরাব হাসান। প্রথম আলোর আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিপণন) এবিএম জাকারিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট সিদ্দিক আলী খান, রাজীব হাসান কচি, বন্ধুসভার সভাপতি রনি আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা উদীচী’র সভাপতি এড. নওশের আলী, সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, প্রগতি লেখক সংঘের সম্পাদক কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম। এ ছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চুয়াডাঙ্গা বন্ধু সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)