চুয়াডাঙ্গায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জলাবদ্ধতা: ফসল আক্রান্ত

আপলোড তারিখঃ 2017-04-24 ইং
চুয়াডাঙ্গায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জলাবদ্ধতা: ফসল আক্রান্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার সকালে আকস্মিক ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়ায় জনজীবন থমকে যায়। বৃষ্টিপাতের ফলে শহরের প্রধান সড়কসহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে জনসাধারণকে ভুগান্তিতে পড়তে হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবার সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৫১ পর্যন্ত বৃষ্টিপাত হয়। এতে ২৪ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং গত রবিবার সন্ধ্যা ৭টা ৪০ থেকে রাত ৯টা পর্যন্ত ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতে ৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে জানান, এই বৃষ্টিপাতের কারণে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেইসাথে ঝড়ো হাওয়ায় বোরো ধান বাতাসে হেলে পড়েছে, পান বরজ ঝড়ে পড়ে গেছে এবং কলা ও পেপে গাছ ভেঙে পড়েছে। তবে আর বৃষ্টি না হলে এসব ফসল ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)