হারাতে বসেছে ঐতিহ্য : সরকারী সম্পদ অরক্ষিত

আপলোড তারিখঃ 2017-04-24 ইং
হারাতে বসেছে ঐতিহ্য : সরকারী সম্পদ অরক্ষিত ছবির ক্যাপশন:

দর্শনা রেল বন্দর অনিয়ম অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায় হারাতে বসেছে ঐতিহ্য : সরকারী সম্পদ অরক্ষিত `Darasana-24,04,2017`দর্শনা অফিস: দর্শনা রেলওয়ে বন্দর নানা অনিয়ম অব্যস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতার করণে ষ্টেশন সংলগ্ন ও দক্ষিন পাশের ইয়ার্ডটি অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে এবং হারাতে বসেছে দর্শনা রেল বন্দরের ঐতিহ্য। ইয়ার্ডে রাখা রেলের লক্ষ লক্ষ টাকার সরকারী সম্পদ এ কারণে চুরি ও নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ইয়ার্ড সংলগ্ন রাস্তা সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ইয়াডের অনেকাংশে পানি জমে কাঁদায় একাকার হয়ে যায়। এ কারণে ভগান্তিতে পড়ে আমদানীকৃত পন্য খালাশকারী ট্রাকের ড্রাইভার ও হেলপারা। ইয়াডের জায়গা দখল করে প্রভাবশালীরা ইট,বালি ও খোয়াসহ বিভিন্ন নির্মান সামগ্রী রাখায় চরম আসুবিধা ভোগ করছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এছাড়া ষ্টেশনের আশ পাশসহ বন্দর এলাকায় অবাদে মদ, গাজা বেচাকেনা, সেবন ও সেই সাথে চলছে জমজমাট জুয়ার আসর। ফলে মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এলাকার আশেপাশের পরিবেশ। চুরি হচ্ছে ইয়াডে রাখা রেল ও রেলের স্লিপারসহ মুল্যেবান সরকারী সম্পদ ও ব্যবসায়ীদের আমদানীকৃত মালামাল। অভিযোগ আছে ইয়াডের নিরাপত্তা কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে চলে এসমস্ত অনৈতিক কার্যকলাপ। ফলে এ ধরণের নানা অনিয়মের কারণে হারাতে বসেছে বন্দরের দীর্ঘদিনের ঐতিহ্য। বিভিন্ন অনিয়মসহ বন্দরের ঐতিহ্য রক্ষার্থে বিষয়টি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)