ভ্যাকসিন নেওয়ার পর চারজনের শরীরে পার্শ¦প্রতিক্রিয়া

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
ভ্যাকসিন নেওয়ার পর চারজনের শরীরে পার্শ¦প্রতিক্রিয়া ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ১৮ দিনে করোনার টিকা গ্রহণ করেছেন ২৪ হাজার ১৯৬ জন রুদ্র রাসেল: সারা দেশের ন্যায় গত ৭ ফেব্রুয়ারি থেকে চুয়াডাঙ্গায় গণটিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি থেকে গতকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গণটিকা কর্মসূচির ১৮ দিনে জেলায় করোনা টিকা গ্রহণ করেছেন ২৪ হাজার ১৯৬ জন। টিকা গ্রহণের পর এদের মধ্যে মাত্র চারজন তাঁদের শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার বিষয়ে সিভিল সার্জন অফিসকে জানিয়েছেন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা এবং টিকা গ্রহণের স্থান হাতে ব্যথা। যাদের জ্বর বা অ্যালার্জি আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিম্বা যারা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে, তাদের টিকা না নিতে পরামর্শ দেওয়া হচ্ছে সিভিল সার্জন অফিস থেকে। জেলায় প্রাপ্ত ৩৬ হাজার ডোজ টিকার মধ্যে ২৪ হাজার ১৯৬ জন এই ডোজ গ্রহণ করেছেন। যা মোট টিকার ৬৭ শতাংশ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল রোববার জেলায় মোট ৯৯৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৩২ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৮৬ জন, দামুড়হুদা উপজেলায় ৩৫০ জন ও জীবননরগর উপজেলায় ২৩০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, টিকা নেওয়ার পর সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। টিকার জায়গায় ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়া, জ্বর বা জ্বর জ্বর ভাব, মাথাব্যথা, দুর্বল লাগা, শরীরব্যথা হতে পারে। তবে এ ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি দিন স্থায়ী হয় না। চুয়াডাঙ্গায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ হাজার ১৯৬ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে মাত্র চারজন তাঁদের শরীরে জ্বর, মাথাব্যাথা এবং হাতে ব্যাথার বিষয়ে জানিয়েছেন। চারজনই অতিদ্রুত তাঁদের শরীরের পার্শ্বপ্রতিক্রিয়া কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন টিকা গ্রহণের দুই দিনের মধ্যে। করোনার ভ্যাকসিন নিলে মাথাব্যথা, হালকা জ্বর, যেখানে টিকা দেওয়া হয়েছে সেখানে ব্যথা, মাথা ঝিমঝিম করা বা কারও কারও বমিও হতে পারে। সিভিয়ার যে রিঅ্যাকশন হয়, সেটা হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। সিভিয়ার জ্বরও হতে পারে। চুয়াডাঙ্গায় মাত্র চারজনের শরীরে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার খবর থাকলেও কারো শরীরে সিভিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানা যায়নি। এদিকে, যাদের জ্বর বা অ্যালার্জি আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিম্বা যারা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে, তাদের টিকা না নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় টিকাদান কর্মসূচির প্রথম দিকে মানুষের মধ্যে ভয়-ভীতি কাজ করেছে। ৩৬ হাজার ডোজ করোনা টিকার মধ্যে ২৪ হাজার ১৯৬ জন টিকা গ্রহণ করেছেন, যা মোট টিকার ৬৭ শতাংশ। এ পর্যন্ত গ্রহীতাদের মধ্যে মাত্র চারজন তাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার জানিয়েছিলেন। টিকা গ্রহণের দুই দিনের মধ্যে তাঁরা প¦ার্শপ্রতিক্রিয়া কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন। জেলায় প্রাপ্ত ৩৬ হাজার ডোজ করোনা টিকাদান কার্যক্রমের মধ্যে ৬৭% কাজ সম্পন্ন হয়েছে। করোনা মহামারি রোধে সরকারের এই গণটিকাদান কর্যক্রম সফল হবে আশা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)