বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মি হয়ে কাজ করুন

আপলোড তারিখঃ 2017-04-24 ইং
বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মি হয়ে কাজ করুন ছবির ক্যাপশন:
কুড়ুলগাছিতে কর্মী সভায় চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মি হয়ে কাজ করুন `IMG_20170423_175349`বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে একনিষ্ঠ কর্মি হয়ে কাজ করার আহ্বান জানিয়ে হাশেম রেজা বলেছেন, নেতা হওয়ার প্রতিযোগীতা থাকবে। সেটা রাজনীতির গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বীকৃত প্রক্রিয়া। তাই বলে কর্মিদের মাঝে বিভেদ সৃষ্টি করে একাধিক উপদলের জন্ম দেয়া রাজনীতির জন্য শুভ লক্ষন নয়। আসুন নেতাদের তাবেদারি নয় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকল ভেদাভেদ, ভুলত্রুটি, মান অভিমানকে জলাঞ্জলি দিয়ে এক কাতারে শামিল হই। বাংলাদেশ আওয়ামীলীগের চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী উদীয়মান তরুন নেতা জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক-প্রকাশক হাশেম রেজা তার বাড়ি সংলগ্ন দলীয় অফিসে সোমবার বিকাল ৩টায় এক কর্মীসভায় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি বলেন। আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাশেম রেজা আরো বলেন, শেখ হাসিনার সূযোগ্য নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে অভুতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে, যেটা ইতিমধ্যে বিশ্বে রোল মডেল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতি, বিদ্যুত, কৃষি, মানব সম্পদ সহ সকল সেক্টরে এ সরকার ঈর্শ্বনীয় সাফল্য লাভ করেছে। বিশ্ব নেতারা আজ আমাদের কাছে আসে, তারা জানতে চায় কিভাবে আমরা এত দ্রুত উন্নয়ন করতে পারছি। তারা এদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করে সেটা তাদের দেশে কজে লাগাতে চায়। কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ব্যবসায়ী সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা সরফরাজ উদ্দীন, ওমর ফারুক ফরজ, যুবলীগ নেতা কবির উদ্দীন, জহিরুল ইসলাম, আলম, জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা রাসেদুল হক রাসেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)