দলীয় কোন্দল মিটিয়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগকে গতিশীল করার নির্দেশ

আপলোড তারিখঃ 2017-04-23 ইং
দলীয় কোন্দল মিটিয়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগকে গতিশীল করার নির্দেশ ছবির ক্যাপশন:
অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করতে জেলা নেতাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক দলীয় কোন্দল মিটিয়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগকে গতিশীল করার নির্দেশ নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজেদের মধ্যকার কোন্দল মিটিয়ে দলকে গতিশীল করার উদ্যোগ নিতে বলেছে আওয়ামী লীগ। পাশাপাশি অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও দলীয় সংসদ সদস্যদের। গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে এসব নির্দেশনা দেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম-লীর এক সভায় বিরোধপূর্ণ জেলার আ.লীগ নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা দায়িত্বপ্রাপ্ত বিভাগের কয়েকটি জেলার উপর সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনে। এর প্রেক্ষিতে ওবায়দুল কাদের চুয়াডাঙ্গাসহ পাঁচ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট জেলার থানার নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, এ কে এম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। বৈঠক সূত্র জানান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছেলুন জোয়ার্দ্দার এমপি ও সহ-সভাপতি আলী আজগার এমপি’র নেতাকর্মীদের মধ্যে তীব্র কোন্দল রয়েছে। বৈঠকেও কেন্দ্রীয় নেতাদের সামনেই একে অপরকে দোষারোপ করে বক্তব্য রাখেন ওই এমপি। সব শুনে কেন্দ্রীয় নেতারা তাদের এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে চলতে এবং দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন। একইসাথে ঢাকা থেকে জেলায় ফিরে দলের বর্ধিত সভা ডেকে দুই নেতাকে একসঙ্গে কাজ শুরু করারও নির্দেশ দেওয়া হয় বৈঠকে। সূত্র আরো জানান, যেসব জেলায় নেতাকর্মীদের মধ্যে বিরোধ রয়েছে ওইসব জেলাগুলোর সঙ্গে বসার প্রক্রিয়া শুরু হয়েছে আজকের বৈঠকের মধ্য দিয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তৃণমূলের কোন্দল নিরসনে জেলা আওয়ামী লীগ এবং দলীয় সংসদ সদস্যদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বৈঠকের প্রথম দিনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসে আওয়ামী লীগ। আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এখানে এক পদের জন্য একাধিক যোগ্য ব্যক্তি আছেন। সবাইকে সাথে নিয়ে কাজ করতে আমরা চেষ্টা করছি। দলের স্বার্থে সকল দ্বন্দ্ব ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমনটাই প্রত্যাশা আমাদের।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)