ফরিদ নিহত, বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2021-02-26 ইং
ফরিদ নিহত, বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের বেগমপুরে আলমসাধু উল্টে সাবেক ছাত্রদল নেতা দর্শনা অফিস: চুয়াডাঙ্গার বেগমপুর-যদুপুর সড়কে আলমসাধু উল্টে ফরিদ (৪২) নামের সাবেক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে বেগমপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আলমসাধু চালক শরিফুল ইসলাম। শরিফুল একই এলাকার নূর ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ফরিদ দীর্ঘদিন যাবত দর্শনা জিএম এন্টারপ্রাইজের একটি বিস্কুট ও পাউরুটির বেকারির সেল্সম্যান হিসেবে কর্মরত ছিলেন। আলমসাধুযোগে জেলার বিভিন্ন গ্রাম-অঞ্চলে তিনি বিস্কুট ও পাউরুটি সরবরাহ করতেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানির একটি আলমসাধুযোগে চালক শরিফুলকে নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে বিস্কুট ও পাউরুটি সরবরাহ করে দর্শনা যাচ্ছিলেন তিনি। পথের মধ্যে বেগমপুর পুলিশ ক্যাম্পের সামনে মোড় ঘুরতে গেলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমসাধুতে বসে থাকা ফরিদ গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আলমসাধুর চালক শরিফুল। এসময় স্থানীয় ব্যক্তিরা ফরিদ ও চালক শরিফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফরিদকে মৃত ঘোষণা করেন এবং আহত শরিফুলকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন। এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই ফরিদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত শরিফুলকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসলাম বলেন, আলমসাধুর গতি বেশি থাকায় বাঁকে এসে চালক আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। যার কারণে আলমসাধুটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরিদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত চালক শরিফুল ইসলামকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, দর্শনা সরকারি কলেজের ৯০ দশকের তুখোড় ছাত্রদল নেতা ফরিদের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনা পৌর বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তা থাকায় শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, জাহান আলী, সরোয়ার হোসেন, মিল্টন, আপু, মান্নান মাস্টার, নাশির উদ্দিন হাসুসহ দর্শনার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। গতকাল বাদ এশা দর্শনা বাজার মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে রাত ১১টার দিকে আজিমপুর গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)