ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসির সঙ্গে মেহেরপুর জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে, কেননা ইচ্ছা করলেও আগামী ২০ বছরের মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধাকে পাওয়া যাবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি এম এ হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এস এম ফয়সাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ^াস, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন প্রমূখ। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
