কুড়ুলগাছিতে জমজমাট জুয়ার আসর!

আপলোড তারিখঃ 2017-04-22 ইং
কুড়ুলগাছিতে জমজমাট জুয়ার আসর! ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি বাঘমারা বাগানে চলছে জমজমাট জুয়ার আসর। এই আসরে বিভিন্ন শ্রেনী পেশার ও নিম্ন আয়ের শ্রমজীবি জুয়াড়িদের উপস্থিতি লক্ষ করা যায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। এরা কাজ-কর্ম ফেলে জুয়া খেলায় মগ্ন হয়ে ওঠে। এসব পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিরা জুয়ার নেশায় আসক্ত হয়ে নিজ পরিবারের ভরন পোষনের দায়িত্ব ভুলে যায়। ফলে ঐসব পরিবারে পারিবারিক কলহ নেমে আসে। এখানেই শেষ নয়, এসব শ্রমজীবি মানুষগুলো জুয়ার টাকা যোগান বা পরিশোধ করতে গিয়ে এক প্রকার বাধ্য হয়েই বেছে নিচ্ছে ভিন্ন পথ। যার ফলে ঐ এলাকায় নিয়মিত বেড়েই চলছে মাদক বিক্রি, চুরি, ছিনতাই এমনকি স্ত্রী নির্যাতনের মত ঘটনাও। গোপনসূত্রে জানা যায়, এখানে জুয়াড়িরা টাকা দিয়ে বাজি ধরে তাস খেলা করে হাজার হাজার টাকা হারিয়ে সর্বশান্ত প্রায়। স্থায়ীভাবে বছরের পর বছর ধরে বেশকিছু জায়গার প্রশাসনের নজর এড়িয়ে চলছে নানা রকম জুয়ার আসর। জনশ্রুতি রয়েছে জুয়া খেলার সাথে সাথে আসরে চলে মাদক সেবন। স্থানীয় সচেতন মহলের দাবি এলাকার সকল জুয়ার আসর অবিলম্বে বন্ধে ব্যবস্থা নেয়া হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)