এলাকার শিক্ষার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য

আপলোড তারিখঃ 2021-02-24 ইং
এলাকার শিক্ষার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় টেকনিক্যাল স্কুলের ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের পাঁচতলা ভিত বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬২৯ টাকা। উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে জনতায় রায়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এলাকার শিক্ষার উন্নয়ন আমার মূল লক্ষ্য। এইজন্য বর্তমান সরকার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)