ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হোটেল সাহিদ প্যালেসে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী ‘চুয়াডাঙ্গা উদ্যোক্তা মেলা ২০২১’। উদ্যোক্তাদের পণ্য পদর্শনী নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গার তিন তারকা হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলায় মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘দৈনিক সময়ের সমীকরণ’। গতকাল রোববার এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। মেলার আয়োজক মেরিনা জামান মমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ইসলাম রকিব, শরিফা সুহাসিনী ও আজিজুল হাকিম আশিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জামান আখতার, খাইরুজ্জামান সেতু, আলম আশরাফ, জহির রায়হান সোহাগ, সোহেল সজীব, জিসান আহমেদ, মেহেরাব্বিন সানভী, পলাশ উদ্দিন প্রমুখ।
এই মেলায় অধিকাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে রয়েছে ৩২টি স্টল। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিরতিহীনভাবে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় বুটিক বাটিক, হ্যান্ডি ক্রাফট, শাড়ি, তৈরি পোশাক, কেক, চকলেট, চুড়ি, প্রসাধনী, বই, আসবাবপত্র, খেলানাসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে নারীদের গহনা, থ্রি-পিচ, বিভিন্ন বয়সীদের পোশাক, শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রী সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া পিঠাসহ বিভিন্ন ধরণের খাবার ও নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পণ্য বিক্রি হচ্ছে। মেলার প্রথম দিনে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নারী ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মেলায় সকল পণ্যের ওপর ৫-২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পণ্য কিনলেই দেওয়া হচ্ছে লাকি কুপন। শেষ দিন লটারির মাধ্যমে ওই লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হবে। এছাড়াও সেতু হার্ডওয়ার আম্বার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি ফার্নিচার বিক্রি করছে। একই সাথে ফার্নিচার তৈরির অর্ডারও নিচ্ছে। স্টল থেকে ফার্নিচার ক্রয় ও তৈরির অর্ডার করলে প্রতিষ্ঠানটি দিচ্ছে সর্Ÿোচ্চ ২৫% ডিসকাউন্ট। সাথে উপহার স্বরূপ দিচ্ছে টি-শার্ট।
উদ্যোক্তা মেলার প্রধান আয়োজক চুয়াডাঙ্গার মেয়ে মেরিনা জামান মমি জানান, করোনাকালে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব খারাপ সময় পার করেছে। এই মেলার মাধ্যমে তারা আবার হারানো বাজার ধরতে পারবে। চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা প্লাটফর্মে নিয়ে আসাই আমার মূল উদ্দেশ্য। তিনি জানান, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের তৈরি পণ্যের পরিচিতি বাড়াতে পারবে। পণ্য বিক্রি করে স্বাবলম্বীও হতে পারবে তারা। মেলাটি সবার জন্য উন্মুক্ত। মেলায় প্রবেশ করতে কোনো অতিরিক্ত ফি লাগবে না। উদ্যোক্তা মেলায় ভালো সাড়া মিলছে বলে জানান উদ্যোক্তারা। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা টিনা আগারওয়াল জানান, আসলে চুয়াডাঙ্গায় এই প্রথম এমন মেলার আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই অনেক সাড়া মিলছে ক্রেতাদের। পণ্য বেশ বিক্রিও হচ্ছে। শেষদিন পর্যন্ত অনেক বেচাবিক্রি বাড়বে বলেও জানান তিনি। মেলায় পণ্য কিনতে আসা আরিফা খাতুন জানান, উদ্যোক্তা মেলার কথা জানতে পেরে সকালেই চলে এসেছি। খুব ভালো মানের পণ্য বিক্রি হচ্ছে এখানে। আর সকল পণ্যের ছাড় দেওয়া হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ।
মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হলো- দ্যা কেক গ্যালারী, ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড, নূরে হুর, ঝোলা ঝিউরি, তুবা কেয়ার, দ্যা হাঙ্গার প্লেস, ক্লথিং রাক, খাটি, নভো ফ্যাশন, টেস্টি পিচেস, ব্লাক বার্ডস, দ্যা কেক হাউজ, রোডো হ্যান্ডিক্রাটস, কারারস বিউটি পার্লার, মেহেদী বাই এভিনি, টেস্ট অব দ্যা টাউন, এপ্লিক বুটিক হাউজ, বেস্ট কালেকশন, সেতু হার্ডওয়ার, দাঙ্গা, সুমি বুটিকস, ইমা বুটিকস, এক্সিল্যান্ট ওয়ার্ল্ড, বুটিক কর্নার, ইমা বুটিক, সুমি বুটিক, মাই লিটিল শপ, নিসা পুথি জুয়েলারী, বিশ্বাস কেরাম বোর্ড, ওম্যানস বাই লিজা, এনআর ফ্যাশনবিডি। এই আয়োজনে কেক স্পন্সর হিসেবে আছে, দ্যা কে হাউজ, সিস্টারস কিচেন। ডেজার্ট স্পন্সর হিসেবে থাকছে কুটুম। ফটোগ্রাফি স্পন্সর হিসেবে আছে স্টুডিও আলোছায়া। স্পন্সর শীপে আরো আছেন জাকির মটরস। মিডিয়া পার্টনার হিসেবে আরও আছে, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক আকাশ খবর, ও রেডিও কন্ঠসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টাল। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ স্পন্সর হিসেবে আছে, এনগেজমেন্ট পার্টনার, নেটওয়ার্ট চুয়াডাঙ্গা, আমাদের চুয়াডাঙ্গা, তারুণ্যের চুয়াডাঙ্গা, ড্রিম জোন, সিডি’স কুইন।
