খাসপাড়ার জামাই রশিদ আটক

আপলোড তারিখঃ 2017-04-21 ইং
খাসপাড়ার জামাই রশিদ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সড়াবাড়িয়া মাঠে ডাকাতির ঘটনায় খাসপাড়ার জামাই রশিদ আটক তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ-বেগমপুর-সড়াবাড়িয়া মাঠে ডাকাতির ঘটনায় গতকাল রাতে আনুমানিক ৮টার দিকে তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ঘরজামাই রশিদকে (৩৩) ডাকাত সন্দেহে আটক করেছে তিতুদহ ফাঁড়ি পুলিশ। রশিদ জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পোকামারী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী সমীকরণকে জানান, ডাকাতির চেষ্টার ঘটনার পর তিতুদহ ফাঁড়ি পুলিশ টহল জোরদার করেছে। খাসপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ঘরজামাই রশিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে। রশিদকে সদর থানায় প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)