জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-04-21 ইং
জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
`Chuadangaজুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন টোকন জোয়ার্দ্দার সভাপতি শেখ সাদী সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদস্যদের ভোটদানের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে তিন পদে প্রতিদ্বন্দ্বি থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাকি ৮ পদের প্রার্থীরা। নির্বাচনে সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন সভাপতি এবং মো. শেখ সাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বেলা ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক (২০১৭-১৯) নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে ছাতা প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে আশাবুল হক মুকুল পূনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী ললিত কুমার আনারস প্রতীক নিয়ে ২২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. শেখ সাদী বাইসাইকেল প্রতিক নিয়ে ৩৮ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম কামাল ডাবলু গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শ্রী জিতেন কুমার গরুরগাড়ি প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৮ জন। তারা হলেন, সভাপতি পদে সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, সহ-সম্পাদক পদে হামিম মোহাম্মদ, নাহিদুল ইসলাম, শ্রী তপন কুমার, কোষাধ্যক্ষ পদে আকরামুর রহমান, কার্যকরি সদস্য পদে মো. সনু শেখ, শ্রী অশোক কুমার ও মো. কামরুজ্জামান। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর জাফর আলীকে আহ্বায়ক এবং হাজী শেখ সাঈদ ও সুশীল কুমারকে সদস্য করে আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটির মাধ্যমে জেলার ৬২ জন ভোটারের ভোটদানের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী বাসুদেব দাস ও আব্দুল হাই। নির্বাচন সম্পন্ন হওয়ার পর জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)