বাবার ছবি বুকে নিয়ে পথে পথে তিন ছেলে

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
বাবার ছবি বুকে নিয়ে পথে পথে তিন ছেলে ছবির ক্যাপশন:
কালীগঞ্জে নিখোঁজের এক মাস পরেও মেলেনি ডাব বিক্রেতার সন্ধান প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জে বাবার ছবি বুকে নিয়ে পথে পথে ঘুরছেন তিন ছেলেসহ স্বামী হারানো অসহায় স্ত্রী রাজিয়া। এক মাস পূর্বে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি সংসারের একমাত্র উপার্জনকারী ডাব বিক্রেতা মুক্তার মৃধা (৪০)। তিনি এখন কোথায়, কেমন আছেন, বেচে আছেন কি না, তাও জানে না পরিবারটি। বাড়ি থেকে বেরোনোর পরদিন থেকেই তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। স্বামীর নিখোঁজের পর গত ২৬ জানুয়ারি থানায় জিডি করলে পুলিশও তাঁর খোঁজ মেলাতে পারেনি। সেই থেকেই নিখোঁজ বাবাকে ফিরে পেতে মাকে সঙ্গে নিয়েই থানা পুলিশ, জনপ্রতিনিধিসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন মুক্তার মৃধার তিন ছেলে। গত বুধবার কালীগঞ্জ প্রেসক্লাবে এসে নিখোঁজ মুক্তারের স্ত্রী রাজিয়া খাতুন সাংবাদিকদের জানান, তাঁর স্বামী একজন ডাব বিক্রেতা। খুব ভালো মানুষ, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। তাঁরা কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়াতে আরজুলের বাসাতে ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে এখনো নিখোঁজ রয়েছেন। রাজিয়া আরও জানায়, তাঁর তিনটি পুত্রসন্তানের মধ্যে বড় ছেলে রাহাত (১৭) তার বাবার সাথে ডাব বিক্রির কাজে সহযোগিতা করত। মেঝে ছেলে রাকিব (১৬) সরকারি নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট ছেলে রিফাত (১১) একই দ্যিালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মুক্তার মৃধার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)