রাষ্ট্রয়াত্ব শিল্পে দর্শনা কেরুজ চিনিকল পেল অ্যাওয়ার্ড

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
রাষ্ট্রয়াত্ব শিল্পে দর্শনা কেরুজ চিনিকল পেল অ্যাওয়ার্ড ছবির ক্যাপশন:
মিলের ব্যবস্থাপনা পরিচালককে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছে দর্শনা কেরুজ চিনিকল। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এবং ইনস্টিটিউশনাল এপ্রিসিয়শেন অ্যাওয়ার্ড-২০১৯ ট্রফি ও সনদ প্রদান করা হয়েছে। দেশের ৩১ শিল্প কারখানার মধ্যে কেরুজ চিনিকল ২য় স্থান অধিকার করেছে। ফলে ২য় অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু সাঈদ। চিনি শিল্পে রাষ্ট্রয়াত্ব অ্যাওয়ার্ড পাওয়ায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে মিলের ব্যবস্থাপনা পরিচালক ও দর্শনা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মো. আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও প্রেসক্লাবের উপদেষ্টা শেখ শাহাব উদ্দীন, মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াসউদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, উপ-ব্যবস্থাপক আবুল ফাত্তাহ, উপ-ব্যবস্থাপক (অর্থ) জাকারিয়া, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রণি, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)