এলাকাবাসীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
এলাকাবাসীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল সোমবার বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে ২০১২ সালে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বর্তমানে দেড় হাজার শিক্ষার্থীর অধ্যায়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনেক বড় ঘটনা। আগামী বছর থেকে ৪২ বিঘা জমির ওপর তৈরি অত্যাধুনিক স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরুর মধ্যদিয়ে এটা পূর্ণতা লাভ করবে। যখন বিশ্ববিদ্যালয়টির অনুমতির আবেদন করি, তখন একসাথে ১১৪টি আবেদন পড়েছিল। আমাদেরটা ১১৪ নম্বরে ছিল। যাইহোক, সবকিছু অভারকাম করে ৮টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের মধ্যে আমাদেরটা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরটার অনুমোদন দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরেয়ার মধ্যে নিজস্ব ক্যাম্পাস একটি। এখন সেটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে এই ক্যাম্পাস। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, জ্ঞানদান সবথেকে বড় দান। শিক্ষকদের দায়িত্ব আছে, ছাত্ররা ঠিক পথে চলছে কি না। আমাদের সন্তানদের ভেতরে ভালো মানসিকতার জ্ঞান দিতে। জিপিএ-৫ হাজার হাজার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। আমাদের ভিত্তিটাকে মজবুত করতে হবে। তিনি আরও বলেন, ‘লাখ লাখ টাকা খরচ করে, বিদেশ পাঠায়। পানিপথে অবৈধভাবে বিদেশ যাচ্ছে। কিন্তু ওই টাকা দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হলে, ওখান থেকে আরও বেশি আয় করা যেতো। বাঙালি জাতির যা কিছু অর্জন, সবকিছু রক্তের বিনিময়ে। এটা ভাষার মাস। ভাষার জন্যও আমাদের রক্ত দিতে হয়েছে। আগামী বছরের এই ভাষার মাসের মধ্যে যেন আমরা এই ক্যাম্পাসের অন্তত একটি ভবন নির্মাণ শেষ করে পারি। সেজন্য সকলে দোয়া করবেন।’ এ উপলক্ষে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে ঘোড়ামারা ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমিতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়। ভাইস চ্যান্সেলর ড. হযরত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি বলেন, না শিখলে না জানলে কোথাও সুযোগ নেই। চাকরিই করতে হবে, তার কোনো কথা নেই। ক্ষুদ্র উদ্যোক্তা হতে হবে। চাকরি দিতে হবে। ব্যতিক্রমী কিছু ভাবতে হবে। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে। প্রায় ৫০ বিঘা জমির ওপর অসাধারণ উন্নতমানের ডিজাইনে এ বিশ্ববিশ্ববিদ্যালয় করা হবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, মসজিদ, শহীদ মিনার, ভিসির বাসভবন, ছাত্র ও ছাত্রী হোস্টেল, ফুটবল মাঠ, লাইব্রেরিসহ অনেক কিছু থাকবে এখানে। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য যা যা থাকার দরকার, তাই তাই থাকবে এই ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটিতে। পড়াশোনার জন্য উন্নত এবং মনোরম পরিবেশ তৈরি করা হবে। আমরা আশা রাখছি, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এখানে ক্লাস শুরু করা যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নাহিদ পারভেজ ও পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের কৃষিবিভাগের ছাত্র মামুনুর রশিদের উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, লিটু বিশ্বাস, সাবেক পিপি অ্যাড. শামসুজ্জোহাসহ ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)