চুয়াডাঙ্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
চুয়াডাঙ্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:
১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে তারেক জিয়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত -নঈম জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও নিজামী সরকারের সেই নির্বাচন থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই সময় জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুকের তাজা রক্ত দিয়ে সেদিনকার প্রহসনের নির্বাচন বানচাল করেছিল। সেই থেকে প্রতিবছরের ১৫ ফেব্রুয়ারি আমরা কালো দিবস হিসেবে পালন করে থাকি।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বিদেশে বসে তারেক জিয়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের শান্তি ভঙ্গ করার জন্য অপপ্রচার করছে। আল-জাজিরার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সতর্ক হয়ে আমাদের সকলকে এসব অপপ্রচার রোধ করতে হবে।’ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহি, মাসুদুর রহমান মাসুম, দরুদ হোসেন, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, তানভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, আসাদ, লোকমান, নোমান, সুমন, আলীম, সৌরভ, সিয়াত, মোনাজাত, সোহাগ, সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদ রেজা, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুজ্জামান পলাশ, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাহিদুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাণ্টু, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ হোসেন, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)