চুয়াডাঙ্গা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়সভা

আপলোড তারিখঃ 2017-04-19 ইং
চুয়াডাঙ্গা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া জেলার পরিচালক আব্দুল গাফফার। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান বলেন, দূর্নীতিতে আমাদের দেশ ৫বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে আমরা ভয়াবহ দূর্নীতিগ্রস্থ দেশের মধ্যে ১৪তম স্থানে রয়েছি। তার মানে এই নয় যে আমরা দূর্নীতি কমিয়ে দিয়েছি। দূর্নীতির আরো বিস্তার ঘটেছে। দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে দূর্নীতি কমেনি। তিনি জেলার প্রতিটি বিদ্যালয়ে স্বল্প পরিসরে হলেও ছাত্র-ছাত্রীদের নিয়ে সততা সংঘ গঠনের আহবান জানান। যাতে এই শিক্ষার্থীরা দূর্নীতির কুফল সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, সদস্য সচিব রেবেকা সুলতান,  সদস্য মাহবুল ইসলাম সেলিম, সদস্য সাংবাদিক রাজীব হাসান কচি, সাংবাদিক বিপুল আশরাফ, আলমডাঙ্গা উপজেলা কমিটির সাধারন সম্পাদক শামিম রেজা প্রমূখ। বক্তারা বলেন জেলা ও উপজেলা পর্যায়ে দূর্নীতির  ব্যাপকতা বেড়েছে।  সেখানে আমরা যারা এ কমিটির সদস্য, চেয়ে দেখা ছাড়া আমাদের  করার কিছুই থাকে না। অনুষ্ঠানে জেলা কমিটি, উপজেলা কমিটি ও সততা সংঘের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)