আলমডাঙ্গায় নৌকার অফিস ভাঙচুর ও তিন সমর্থককে কুপিয়ে জখমের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
আলমডাঙ্গায় নৌকার অফিস ভাঙচুর ও তিন সমর্থককে কুপিয়ে জখমের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নৌকা প্রতীকের তিন সমর্থককে কুপিয়ে জখম, অফিস, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মজ্জেম আলীর ছেলে রবিউল ইসলাম (৫২), একই গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে আলতাব হোসেন (৩৫) ও মৃত আব্দুর রহমানের ছেলে খলিল (৫৮)। জানা যায়, আলমডাঙ্গায় পৌর নির্বাচনের মেয়র প্রার্থী এম. সবেদ আলীর সমর্থকরা রাতে পৌর এলাকার চাতাল মোড়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী অফিসে হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের অফিস ভাঙার অভিযোগে তারা চাতাল মোড়, কলেজপাড়া, আনন্দধাম, গোবিন্দপুর এলাকার নৌকার প্রতীকের ৫টি অফিস ভাঙচুর করে। এ সময় চাতাল মোড়ে বসে থাকা আওয়ামী লীগ কর্মী এরশাদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ, মৃত জিন্নাহ্র ছেলে শাহিন ও জামিল উদ্দিনের ছেলে বিপ্লবকে কুপিয়ে জখম করে। একই সময় নৌকা প্রতীকের মোট ৫টি অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। কলেজপাড়ার যুবলীগ নেতা হাসেমের বাড়ি, ছাত্রলীগ নেতা মিডিল মৃধার বাড়ি হামলা চালানো হয়। এ ঘটনায় রাতেই নৌকার পক্ষে সাল্লাহউদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, নৌকা প্রতীকের অফিস ভাঙচুর ও সমর্থকদের জখম মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রবিউল ইসলাম, আলতাব হোসেন ও খলিল নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার (আজ) তাঁদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)