দর্শনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
দর্শনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ বাবুল আক্তার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হেেছন। আটক মাদক ব্যবসায়ী দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের খুরশেদপুর গ্রামের হারেজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ফোর্স নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের খুরশেদপুর গ্রামের হারেজ আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৮ বোতল ফেনসিডিলসহ বাড়াদি গ্রামের একই পাড়ার জালাল উদ্দিনের ছেলে বাবুল আক্তারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে বিশেষ কাইদায় লুকেয়ে রাখা ১ কেজি গাজা উদ্ধার করে মাদক ব্যবসায়ী বাবুল আক্তারকে আটক করা হয়। এবিষয়ে দর্শনা থানায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)