আলমডাঙ্গা বাদেমাজু প্রাইমারী স্কুলে শিক্ষিকাদের ছবি তোলার ঘটনা:১ বখাটে যুবকের ১৫ দিনের কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-04-19 ইং
আলমডাঙ্গা বাদেমাজু প্রাইমারী স্কুলে শিক্ষিকাদের ছবি তোলার ঘটনা:১ বখাটে যুবকের ১৫ দিনের কারাদন্ড ছবির ক্যাপশন:
বেলগাছি/ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গা বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ্যাসেম্বলী চলাকালে ২ যুবক রাস্তায় দাড়িয়ে শিক্ষিকাদের ছবি তোলার সময় হাতেনাতে ১যুবককে আটক করা করে আইনের আওতায় নেওয়া হয়েছে। পরে ঐ যুবককে ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টায় বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের ফকিরচাঁদ মেম্বরের ছেলে জুলফিকার আলী (২৫) ও একই গ্রামের আবুল কাসেমের ছেলে লিটন মিয়া(২০) এক সঙ্গে বাদেমাজু আসে। জুলফিকার আলী বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ্যাসেম্বলী চলাকালীন শিক্ষিকাদের ছবি মোবাইলে ধারন করে। এসময় স্কুলের সভাপতি ইখতার আলী বিষয়টি জানতে পেরে ২ যুবককে আটক করলে এদের মধ্যে কৌশলে জুলফিকার আলী পালিয়ে যায়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার আলীকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ও আলমডাঙ্গা থানা পুলিশকে সঙ্গে নিয়ে বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বখাটে যুবক লিটন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে পলাতক জুলফিকার আলীকে দ্রুত গ্রেফতারের আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)