চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:দর্শনায় ২ হোটেল ও এক বেকারি মালিককে দন্ড

আপলোড তারিখঃ 2017-04-19 ইং
চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:দর্শনায় ২ হোটেল ও এক বেকারি মালিককে দন্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে আল্লারদান হোটেল, ধানসিঁড়ি হোটেল ও সুরমা ফুড নামের বেকারি ফ্যাক্টরিতে অপরিস্কার পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ কয়েকটি অপরাধে এই তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে অবস্থিত আল্লার দান হোটেলের মালিক খন্দকার জহুরুল ইসলামকে ১৫ হাজার টাকা, ধানসিঁড়ি হোটেলের মালিক মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা ও দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থিত বিস্কুট ফ্যাক্টরি সুরমা ফুডের মালিক তাজউদ্দিনকে আট হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায়, খাদ্যদ্রব্য তৈরির বেকারি সুরমা ফুডের পরিবেশ ছিল নোংরা, বিক্রির জন্য প্রস্তুত বিস্কুটের প্যাকেটে কোনো মূল্য ও উৎপাদনের তারিখ লেখা ছিল না। আল্লার দান হোটেল ও ধানসিঁড়ি হোটেলে ছিল নোংরা পরিবেশ। পঁচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। এছাড়াও হোটেল দুটির ফ্রিজে অস্¦াস্থ্যকর পরিবেশে কাঁচা ও রান্না করা খাবার একসাথে রাখা হয়েছিল। তিনটি প্রতিষ্ঠানের মালিকই জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন। এসময় চুয়াডাঙ্গার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)