দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাশেষে ৩মাস ১৩দিন পর : বিএনপি নেতা খোকন খাঁন বাড়ি ফিরলেন

আপলোড তারিখঃ 2017-04-19 ইং
দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাশেষে ৩মাস ১৩দিন পর : বিএনপি নেতা খোকন খাঁন বাড়ি ফিরলেন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: দীর্ঘ ৩মাস ১৩দিন দুর্ঘটনায় আহত জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন সুস্থ্য হয়ে গত মঙ্গলবার বেলা ২টার দিকে সড়ক পথে আন্দুলবাড়িয়া তার নিজ বাড়িতে ফিরেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আনোয়ার হোসেন খাঁন খোকন ঢাকা থেকে ফিরে প্রথমে তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মোক্তারপুর গ্রামে ওই সংঘর্ষে নিহত নাতি রাফিনের (৬) কবর জিয়ারত করেন। বিকালে  তিনি নিজ বাড়িতে ফিরে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে এদিন রাতে নিহত রাফিনের স্বরণে আন্দুলবাড়ীয়া কওমী মাদারাসায় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী দল জীবননগর উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান,  জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মমিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বেলতলা রেলগেটে খুলনা থেকে সৈয়দপুরগামী আন্ত:নগর রূপসা ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে কারের যাত্রী জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকনের  নাতি ছেলে  রাফিন (৬) নিহত হয়। দুর্ঘটনায়  তিনি ও তার মেয়ে এ্যানি (২৮) ও নাতনি রাফিয়া (৮) গুরুতর আহত হন। দীর্ঘদিন তিনি ঢাকা পিজি হাসপাতালে ও বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসা শেষে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন।  নিহত রাফি উপজেলার মোক্তারপুর গ্রামের বাংলাদেশ বিমানের স্টুয়াড রেফাজ উদ্দিন রিপনের ছেলে। নিহত শিশু রাফি ঢাকা-মিরপুর-২ চারু পাঠ বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)