আলমডাঙ্গা ও দামুড়হুদায় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
আলমডাঙ্গা ও দামুড়হুদায় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
করোনার ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে প্রদানের লক্ষে সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে প্রদানের জন্য আলমডাঙ্গা ও দামুড়হুদায় উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে সকাল ১০টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুু, থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জান খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ। দামুড়হুদা: `` এল আর ফান্ডের আওতায় অগ্রীম স্লিপ করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে প্রদানের জন্য দামুড়হুদায় উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। জানা যায়, সম্প্রতি সারা দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছে গেছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের মাধ্যমে দামুড়হুদা উপজেলায় এই ভ্যাকসিন দেওয়া হবে। ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর ৭ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবার সাথে যারা সরাসরি জড়িত ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের করোনাভাইরাসের টিকা প্রদান করতে হবে। এ টিকা প্রদান ১৪ দিনের মধ্যে শেষ করতে হবে। দ্বিতীয় ধাপে ৮ সপ্তাহ পর আবার এই করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে। আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আরএমও ফারহানা ওয়াহিদ বলেন, চুয়াডাঙ্গা জেলায় মোট করোনাভাইরাসের ভ্যাকসিন এসেছে ৩৬ হাজার। এরমধ্যে দামুড়হুদা উপজেলার জন্য বরাদ্দ ভ্যাকসিন প্রথম ধাপে প্রদান করা হবে। সুরক্ষা অ্যাপ িি.িএড়াবনফ.পড়স ওয়েবসাইটে গেলে একটি ফরম পাওয়া যাবে, সেই ফরম প্রিন্ট দিয়ে পূরণ করে দামুড়হুদা স্বাস্থ্য কমপেক্সে জমা দিতে হবে। সেটা সঠিক কি না যাচাই করে এ টিকা দেওয়া হবে। এই টিকা প্রথমে দেওয়া হবে স্বাস্থ্য সেবার সাথে যারা সরাসরি জড়িত ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের। যাদের বয়স ৫৫ বছর বা তার ঊর্ধ্বে এবং বক্রকাইটিস ডাইবেটিকস ক্যানসার আক্রান্তদের এ প্রথমে এই টিকা দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশরাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, ইউএএস রাজিজুল ইসলাম, দর্শনা পৌসভার প্যানেল মেয়র-১ বদিউল হক, দর্শনা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মহাবুবুর রহমান, দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, ইম্প্যাক্ট উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হোসনে মোবারক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)