র‌্যাবের অভিযান প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-02-03 ইং
র‌্যাবের অভিযান প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:
জীবননগর মাধবপুরের পিকআপ ভর্তি ৫ হাজার ৫৮৮ কেজি গুড় ছিনতাই সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে লুণ্ঠিত ১২৭ ড্রাম ঝোল গুড় উদ্ধার এবং ছিনতাইকারী ও প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে। তথ্য প্রযুক্তি ব্যাবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কালীগঞ্জ উপজেলার পাচকাউনিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাদ্দাম হোসেনকে (৩০) আটক করে। পরবর্তীতে সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর থেকে সুমন বিশ্বাসকে (৩২) আটক করে। আটক সুমনের হেফাজত থেকে ছিনতাই হওয়া ১২৭টি ড্রামে থাকা ৫ হাজার ৫৮৮ কেজি ঝোল গুড় উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করা হয়। আটক সুমন বিশ্বাস যশোর সদর উপজেলার ছোট গোপালপুর গ্রামের তবিবার বিশ্বাসের ছেলে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ মাধবপুর হতে ১২৭ ড্রাম ভর্তি ঝোল গুড় একটি পিকআপে লোড করে নোয়াখালির হাতিয়ার উদ্দেশ্যে প্রেরণ করে। কিন্তু পথিমধ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী এবং প্রতারক চক্র পূর্ব পরিকল্পিতভাবে উক্ত গুড় ভর্তি পিকআপটি চালকের সহায়তায় ছিনতাই করে। পরবর্তীতে চক্রটি প্রথমে গুড় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দেয় এবং মোটা অংকের টাকা দাবী করে। গুড় ব্যবসায়ী বিষয়টি থানায় জিডি করে এবং র‌্যাবকে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)