বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে : মির্জা ফখরুল

আপলোড তারিখঃ 2017-04-17 ইং
বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে : মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার মনে হয়েছে, আপনারা এখানে বসে একে অপরের সাথে শুধু কথা বলছেন, কেউ নেতাদের বক্তব্যে শুনছেন না। আপনাদের প্রিয় নেতা যখন বক্তব্যে দিতে উঠেন, তখন উঠে শুধু শ্লোগান দিচ্ছেন। দলে এই অপসংস্কৃতি চালু হয়েছে, এটা বন্ধ করতে হবে। আর এই শ্লোগানে শুধু উত্তর-দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। কিন্তু বিএনপিতে উত্তর ও পশ্চিম বলে কিছু নেই, বিএনপি একটাই। এছাড়া এ অনুষ্ঠান যাকে নিয়ে আয়োজন, সেই ইলিয়াস আলীর নামে কোন শ্লোগান নেই। এ সময় নেতাকর্মীরা ইলিয়াস আলীর নামে শ্লোগান দিলে, মির্জা ফখরুল বলেন, বন্ধ করুন। এ শ্লোগান আগে দিলে খুশি হতাম। সোমবার দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিলেট বিভাগ সম্মেলনী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমের ৫ বছর পূর্তিতে তাকে ফিরে পাওয়ার দাবি’ শীর্ষক এ সভায় তিনি বলেন, আমাদের কাছে হিসাব মতে, এ পর্যন্ত রাজধানীতে ৫০ জনসহ সারাদেশে বিএনপির ৫ শত’র অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। কিন্তু সরকার এখনও এবিষয় অস্বীকার করছে। কিন্তু প্রমান হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে তুলে নিয়ে গিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)