দক্ষ যুব সমাজ দেশের জন্য সম্ভাবনা

আপলোড তারিখঃ 2021-02-01 ইং
দক্ষ যুব সমাজ দেশের জন্য সম্ভাবনা ছবির ক্যাপশন:
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণে ডিসি নিজস্ব প্রতিবেদক: ‘চুয়াডাঙ্গায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারোটায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের নবনিযুক্ত উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গাজি। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন চুয়াডাঙ্গার ডিপিসি নাজমুল করিম। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন কম্পিউটার ট্রেডের আফরিন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘যুবসমাজ আমাদের দেশে এখন বিশাল একটা সম্ভাবনা। বলা হতো জনসংখ্যা আমাদের দেশের একটি বড় সমস্যা। কিন্তু এখন যারা এসব বিষয়ে গবেষণা করছেন, তারা বলছেন আমাদের দেশে জনসংখ্যা সমস্যা নয়, সম্ভাবনা। এই জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। সরকার প্রতিনিয়ত জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করার কাজ করে যাচ্ছে। টিটিসি, যুব উন্নয়ন, জনশক্তি প্রশিক্ষণ ব্যুারোসহ বিভিন্ন প্রকার সরকারি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। মাঠ প্রশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টর কাজ করছে যুবদের দক্ষ করে গড়ে তোলার জন্য। তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য সরকারের বহুবিধ পরিকল্পনা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রায়ই বলে থাকেন, তোমরা চাকরি খুজবা না, চাকরি দিবা। প্রত্যেকটি ক্ষেত্রে যুবদের কীভাবে কাজে লাগানো যায়, সরকার সে বিষয়ে কাজ করছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরো বলেন, উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন তোমাদের পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতায় আমরা আছি। সরকার বিভিন্ন প্রকার ঋণ দিচ্ছে। প্রতিষ্ঠিত উদ্যোক্তা হতে হবে। ব্যক্তির উন্নতি হলে সমাজের উন্নতি। সমাজের উন্নতি হলে দেশের উন্নতি। তাই আমাদের এমন কিছু করতে হবে, যাতে নিজের এবং আরো অনেকের কর্মসংস্থান হয়। ভালো কিছু ভাবতে হবে। আর ভালো কিছুর মধ্যেই যেমন দেশের কল্যাণে কাজ হবে, তেমনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)