করোনা দুর্যোগেও সর্বাত্মক চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
করোনা দুর্যোগেও সর্বাত্মক চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা। কার্যনির্বাহী সদস্য মফিজুর রহমান মনার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন আজীবন সদস্য মুন্সী আলমগীর হান্নান, সেলিম উদ্দিন খান, সালাউদ্দিন মোর্তুজা, শফিকুল ইসলাম বদা, এম এম আলাউদ্দিন, আসাদুজ্জামান, ডা. মিজানুর রহমান, ডা. মুস্তাক রহমান জোয়ার্দ্দার এবং পুষ্টিবিদ উম্মে আতিকা মল্লিক আঁখি। অনুষ্ঠানে আজীবন সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এসময় মরহুম আজীবন সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. মাসুম বিল্লাহ। সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করছে গণমানুষের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি। এই করোনা দুর্যোগেও মানুষকে সর্বাত্মক চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের মধ্যেও চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য ৬ লাখ টাকা মূল্যের কম্পিউটারইজড আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হচ্ছে। ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবন নির্মাণের লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজীবন সদস্য ও রোগী সাধারণকে বলব, যেকোনো ধরণের অসুবিধার সম্মুখীন হলে প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)