ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর নির্বাচন : মেয়র প্রার্থীর পক্ষে মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফ ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের মেয়র প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন মহির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে গতকাল শনিবার বিকেলে শহরের হলুদপট্টি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফ বলেন, ব্যক্তি বড় নয়, দলীয় প্রতীক সবচেয়ে ঊর্ধ্বে। আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক, আমরা ধানের শীষের সৈনিক। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে মাঠে নেমে মীর মহিউদ্দিনের পক্ষে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনক মাহমুদ, যুবদল নেতা খায়রুল আলম, রফিকুল, মোখলেসুর রহমান মুকুল, পলাশ, সাজু, জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউল ইসলাম আলা, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আল মাহমুদ সাদ্দাম, সহসম্পাদক মো. সাদ্দাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসানাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হাসান তন্ময় প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)