ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে পুলিশ দায়িত্ব পালন করবে

আপলোড তারিখঃ 2021-01-30 ইং
ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে পুলিশ দায়িত্ব পালন করবে ছবির ক্যাপশন:
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা মডেল থানা চত্বরে নির্বাচন ডিউটিতে নিয়োজিতদের নিয়ে এই বিফ্রিং করেন তিনি। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম নির্বাচন ডিউটিতে নিয়েজিত অফিসার ফোর্সদের নির্বাচন ডিউটিতে করণীয়-বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন। ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সকলকে ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয়, তাই করা হবে। পুলিশ সুপার আরও বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কারও গাফলতির কারণে অবাধ ভোট গ্রহণ বিঘ্নিত হলে, তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে পুলিশ সুপার সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচনে বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই উল্লেখ করে পুলিশ সুপার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন পরবর্তী সকল প্রকার সহিংসতা পরিহার করার আশাবাদ ব্যক্ত করেন। এ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)