অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

আপলোড তারিখঃ 2021-01-28 ইং
অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার : আসক্তি রোধ’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আশা করব এখান থেকে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগবে। এ সময় তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সহজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বিকেল ৫টায় একই স্থানে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা-মননে যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের ছাত্রদের মনের ভেতরে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানের সঙ্গে প্রযুক্তির সাথে পরিচিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে হবে। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জুনিয়র গ্রুপে ১ম চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ২য় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে আল ইকরা একাডেমি। সিনিয়র গ্রুপে ১ম চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ২য় দর্শনা সরকারি কলেজ ও ৩য় স্থান অর্জন করে মহিলা ডিগ্রি কলেজ। বিশেষ গ্রুপে ১ম মোহাম্মদ আমানত আলী, ২য় দামুড়হুদা উপজেলা শিক্ষা বিভাগ ও ৩য় স্থান অর্জন করে জ্যাকফ্রুট ফাউন্ডেশন চুয়াডাঙ্গা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)