দেশে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬১৯

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
দেশে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬১৯ ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন একজনের করোনা শনাক্ত সমীকরণ প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। গতকাল শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। গত তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন একজন করোনা আক্রাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৯ জনে। গতকাল শুক্রবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন। গত বহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ১৯টি নমুনার ফলাফল নেগিটিভ এসে পৌছায়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৬৯৭টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৪৯৩টি, পজিটিভ ১ হাজার ৬৫৯টি, নেগেটিভ ৫ হাজার ৮৩৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)