চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2021-01-22 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করতে চাই : মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁদেরকে শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, নবনির্বাচিত ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনা আক্তার, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আঞ্জু, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শেফালী খাতুন, ২ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দ্দার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আলাউদ্দীন আহম্মেদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী শেখ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ এই শপথ গ্রহণ করেন। আগামী ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। এ দিনই নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘নাগরিকদের আশা পূরণ করা আপনাদের দায়িত্ব। তাদের পাশে থাকতে হবে আপনাদের। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের অনুগত থাকতে হবে।’ শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘বাংলাদেশ যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে আমি পৌরসভাকে দেশের সেরা পৌরসভায় রূপ দিতে চাই। এ জন্য আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি।’ উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে স্ক্রু ড্রাইভার প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন বেল্টুর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। এ ওয়ার্ডের নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)