ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-19 ইং
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ভূমিহীন-গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় (ক) শ্রেণির আওতায় ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মাণকৃত বসতবাড়ি নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগে চুক্তিবদ্ধ ওয়ার্কশপ মালিক ডালিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রকল্প (ক) শ্রেণির আওতায় ভূমিহীন-গৃহহীনদের জন্য দামুড়হুদা উপজেলায় ৩২টি পরিবারের বসতবাড়ি নির্মাণকাজ চলমান রয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন এই কাজটি সার্বক্ষণিক দেখাশোনা করছে। ঘরের জানালা-দরজা তৈরি করার জন্য দামুড়হুদা বাজারের ডালিম এস এস ইঞ্জিনিয়ারিং কর্ণারের পরিচালক ডালিম শেখের কাছে গুণগতমানের জানালা-দরজা তৈরির কাজ চুক্তিবদ্ধ হয়। ডালিম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চুক্তি মোতাবেক মালামাল না দিয়ে প্রতিটি দরজায় ৩ কেজি করে মালামাল কম দিয়ে দরজা-জানালার কাজ শেষ করেন। গত রোববার ১৭ জানুয়ারি বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান দামুড়হুদার হঠাৎপাড়ায় নির্মাণকৃত ঘর পরিদর্শন করতে গেলে ঘরের প্রতিটি দরজায় ৩ কেজি করে মালামাল ফাঁকি দেওয়ার অভিযোগ পান। পরে চুক্তিবদ্ধ ওয়ার্কশপের মালিক ডালিমকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৬ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)