ব্যবসায়ীরা রাষ্ট্রের অর্থনীতির চালিকাশক্তি : এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
ব্যবসায়ীরা রাষ্ট্রের অর্থনীতির চালিকাশক্তি : এসপি জাহিদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র চাঁদর বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা রাষ্ট্রের অর্থনীতির চালিকাশক্তি। সেই ব্যবসায়ীরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে এই শীতে কাউকে কষ্ট করতে হবে না। আসলে আমরা একটু যদি মানুষের কথা ভাবি, তাহলে সমাজে কারো কোনো কষ্টই থাকবে না। একে অন্যের পাশে দাঁড়াতে হবে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও বলেন, ভালো কাজ পরিচয় হয়ে থাকে। প্রত্যেকটি ভালো কাজ আপনাকে প্রকাশ করে। তাই ভালো কাজ করতে হবে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলারি সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী রিপনুল হাসান রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মো. মর্তুজা, এস এম তসলিম আরিফ (বাবু), এ কে এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, হারুন অর রশিদ, কিশোর কুমার কুণ্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার, কামরুল ইসলাম হিরা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)